রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৫ সদস্যের এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। নির্বাচন কমিশনের পক্ষে সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ধারণা করা হচ্ছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সার্বিক নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের সাথে দলটির নেতাদের বিস্তারিত আলোচনা হতে পারে।
