ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব : ইরান

নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব : ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক মুখপাত্র সোমবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলা হলে প্রতিরক্ষা ও পাল্টা হামলা, উভয় ক্ষেত্রেই ইরানের প্রতিক্রিয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। হোসেন মোহেব্বি আল-আলম নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি দাবি করেন, ‘আমরা নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব এবং বিশ্ব তা দেখে বিস্মিত হবে।’ তিনি আরো বলেন, ‘ইরানের সামরিক কার্যক্রম এবার আগের তুলনায় অনেকটাই ভিন্ন হতে পারে। এই পরিবর্তন শুধু সামরিক কৌশলেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের ভৌগোলিক পরিসর, ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামেও এর প্রভাব পড়বে।

মোহেব্বি বলেন, ‘এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ভূগোলের পরিবর্তন এবং অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের পরিবর্তন।’

আইআরজিসির এই মুখপাত্র শুধু নতুন অস্ত্র ব্যবহারের ইঙ্গিতই দেননি, লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তনের কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তুগুলোও এখন আর আগের লক্ষ্যবস্তুগুলোর মতো একই নয়। আমাদের নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনো হামলা করা হয়নি।

তবে মোহেব্বি তার বক্তব্যে নির্দিষ্ট করে কোনো অস্ত্র, সামরিক অবস্থান বা লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করেননি। ফলে তার মন্তব্যকে মূলত যুক্তরাষ্ট্রের প্রতি একটি সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।

ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—এমন দাবি ওঠার এক দিন পর আইআরজিসির পক্ষ থেকে এই সতর্কবার্তা এলো। এর পাশাপাশি ইরানও সতর্ক করে বলেছে, ‘যেকোনো ভুলের ফলে বেদনাদায়ক হামলা হবে।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে