ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » দেশ এখন এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

দেশ এখন এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নবপ্রকাশ রিপোর্ট:
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।  বিশেষ করে জ্বালানি তেলের সঙ্কট ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শিশু থেকে শুরু করে বয়স্ক নারীরাও আজ ধর্ষণের শিকার হচ্ছেন, আর পাড়া-মহল্লায় মাদকের সিন্ডিকেট আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে।
এসবের পুরো দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে বিরোধী দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনসিপি আহ্বায়ক। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনীয় সংস্কারগুলো পাস কাটিয়ে সরকার কখনোই সঙ্কট দূর করতে পারবে না। আর এমনটা হলে জনগণের পাশাপাশি বিরোধী দলের আস্থাও হারাবে সরকার।
সামনেই বাজেট অধিবেশন আসছে উল্লেখ করে বিরোধী দলীয় হুইপ আহ্বান জানান, আসন্ন বাজেটে যেন দেশের মূল অর্থনৈতিক সমস্যাগুলো সঠিকভাবে অ্যাড্রেস করা হয়। একই সঙ্গে মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্রুত সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে