ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ঢাকা-বেজিং সম্পর্ক: গতি পাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ

ঢাকা-বেজিং সম্পর্ক: গতি পাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছে ঢাকা ও বেইজিং। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন উভয় দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

চীনের অভিজ্ঞতা উন্নয়নশীল দেশের অনুপ্রেরণা: অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অভূতপূর্ব অর্জন বিশ্বমঞ্চে প্রশংসনীয় এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য এক মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা।” তিনি আরও জানান, চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

‘অভিন্ন ভবিষ্যতের’ অংশীদারত্ব: চীনা চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় ঢাকা-বেইজিং সম্পর্ক আজ নতুন মাত্রায় পৌঁছেছে।

তিনি উল্লেখ করেন, “‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনের যৌথ উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি সঞ্চার করেছে।” চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অর্থনৈতিক উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথভাবে কাজ চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে