ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঢাকায় ১৫ দিনে তিন কনসার্ট, মাতাবেন দেশি-বিদেশি শিল্পীরা

ঢাকায় ১৫ দিনে তিন কনসার্ট, মাতাবেন দেশি-বিদেশি শিল্পীরা

বিনোদন ডেস্ক

 

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই অল্প সময়ের মধ্যেই ঢাকার সংগীতপ্রেমীদের জন্য থাকছে একাধিক বড় আয়োজন। প্রায় ১৫ দিনের ব্যবধানে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি কনসার্ট। এসব আয়োজনে দেশের জনপ্রিয় ব্যান্ডের পাশাপাশি পাকিস্তানের কাবিশ ও সংগীতশিল্পী আসিম আজহারের গান শোনার সুযোগ পাবেন দর্শকরা।

মিক্সটেপ ভলিউম ৩

১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে বসছে ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’। এতে দেশের ১০টি ব্যান্ড ও শিল্পী অংশ নেবেন। তালিকায় রয়েছে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংসহ আরও কয়েকটি দল।

আয়োজক ঢাকা ব্রডকাস্ট জানিয়েছে, দুপুর আড়াইটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। অনলাইনে সেট সেট রক ডটকমের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে।

কাবিশের সঙ্গে শিরোনামহীন-মেঘদল

পাকিস্তানি ব্যান্ড কাবিশের বহুল প্রতীক্ষিত কনসার্টও নতুন তারিখে আয়োজনের ঘোষণা এসেছে। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। আয়োজক প্রাইম ওয়েভ কমিউনিকেশন জানিয়েছে, অনুষ্ঠানে কাবিশের সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।

এর আগে গত ৫ ডিসেম্বর কনসার্টটি আয়োজনের কথা থাকলেও অনুমতি সংক্রান্ত জটিলতায় তা স্থগিত করা হয়েছিল। এবার নতুন তারিখে আয়োজনটি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কনসার্টের ভেন্যু এখনো জানানো হয়নি।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আগেরবার যারা টিকিট কিনেছিলেন, তাঁদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। নতুন টিকিটও টিকিফাইয়ের মাধ্যমে পাওয়া যাবে।

সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষভাগ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ঢাকার কনসার্ট অঙ্গনে ব্যস্ত সময়ই অপেক্ষা করছে সংগীতপ্রেমীদের জন্য।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে