ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচের প্রস্তাব

ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচের প্রস্তাব

ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরপরই ঢাকায় এসে বাংলাদেশের মুখোমুখি হওয়ার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই সফরের অংশ হিসেবেই ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় জামাল-হামজাদের সঙ্গে মাঠে নামতে চায় সেলেসাওরা।

রোববার (২৩ আগস্ট) সিবিএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে। ভেন্যু ও আনুষঙ্গিক সুবিধা দেখে তারা সন্তোষ প্রকাশ করে বলে জানা গেছে।

এরপর রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে বাফুফেকে ম্যাচটি আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয় ব্রাজিল প্রতিনিধি দল।

সিবিএফের পরিকল্পনা অনুযায়ী, ভারত ম্যাচ শেষে আগামী ৪ অক্টোবর কলকাতা থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবে ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়াদের বহর। প্রতিনিধি দলটি বাফুফেকে জানিয়েছে, ২৩ জন ফুটবলারসহ মোট ৯০ জনের বিশাল একটি বহর নিয়ে তারা ঢাকায় আসতে চায়। চার্টার্ড ফ্লাইটে দলটিকে কলকাতা থেকে ঢাকায় আনা এবং ম্যাচ শেষে দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আয়োজক হিসেবে বাংলাদেশকে।

তবে ব্রাজিলের আকর্ষণীয় এই প্রস্তাবে বেশ কিছু বাস্তবমুখী চ্যালেঞ্জ রয়েছে বাফুফের সামনে। কারণ আগামী ৩ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক সূচিতে ‘ফিফা আসিয়ান কাপ’-এ ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ায় সেই ম্যাচ খেলে ফিরে ৪৮ ঘণ্টার মধ্যে ব্রাজিলের মতো পরাশক্তির মুখোমুখি হওয়া খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির দিক থেকে কতটা বাস্তবসম্মত, তা ভাবাচ্ছে ফেডারেশনকে।

পাশাপাশি ট্যাকটিক্যাল দিক এবং বিশাল অঙ্কের আর্থিক খরচও বড় এক সমীকরণ—স্পন্সরশিপ, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা মিলিয়ে বাফুফেকে বড় বাজেট হিসাব করতে হচ্ছে।

বাফুফে সূত্রে জানা গেছে, প্রস্তাবটি নিয়ে এই মুহূর্তে নিবিড়ভাবে আলোচনা চলছে। বাস্তবতা ও সুবিধাজনক দিকগুলো পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে