ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ডিমে অরুচি? সকালের নাস্তায় প্রোটিন দেবে এই ১৩ চেনা বিকল্প

ডিমে অরুচি? সকালের নাস্তায় প্রোটিন দেবে এই ১৩ চেনা বিকল্প

জীবনযাপন ডেস্ক

দৈনন্দিন খাবারের তালিকায় পর্যাপ্ত প্রোটিন রাখা সুস্থ শরীরের জন্য অত্যন্ত জরুরি। সাধারণ ও সহজলভ্য খাবার হিসেবে আমরা প্রোটিনের চাহিদা মেটাতে ডিমের ওপরই বেশি ভরসা করি। পুষ্টিবিজ্ঞানীদের মতে, একটি মাঝারি আকারের সেদ্ধ ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। তবে অনেকেই আছেন যারা অ্যালার্জি, স্বাদ বা ব্যক্তিগত পছন্দের কারণে ডিম খেতে পারেন না।

চিন্তার কিছু নেই, ডিমের বিকল্প হিসেবে সকালের নাস্তায় এমন কিছু সহজলভ্য ও পরিচিত খাবার রাখা যায়, যেগুলোতে ডিমের চেয়েও বেশি পরিমাণ প্রোটিন মেলে। আসুন জেনে নিই এমন ১৩টি প্রোটিনসমৃদ্ধ খাবারের তালিকা:

১. ছোলা: প্রোটিনের পাওয়ার হাউস হিসেবে খ্যাত এই উপাদানটি। ২৫০ গ্রাম সেদ্ধ বা সালাদ করা ছোলায় প্রায় ১৪ গ্রাম প্রোটিন থাকে।

২. মসুর ডাল: প্রতি ১ কাপ রান্না করা মসুর ডালে মেলে প্রায় ১৬ গ্রাম প্রোটিন, যা ডিমের চেয়ে অনেক বেশি।

৩. শুঁটকি মাছ: কেমিক্যালমুক্ত ১ কাপ ভালো শুঁটকি মাছে প্রায় ১৫ থেকে ২০ গ্রাম প্রোটিন পাওয়া যায়।

৪. চিংড়ি: ১ কাপ রান্না করা চিংড়িতে প্রায় ২৪ গ্রাম প্রোটিন থাকে। তবে যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

৫. মিষ্টিকুমড়ার বীজ: বীজ শুকিয়ে নাস্তা বা সালাদের সাথে খেতে পারেন। ১ কাপ বীজে মেলে প্রায় ১২ গ্রাম প্রোটিন ও প্রয়োজনীয় খনিজ উপাদান।

৬. পনির: প্রতি ১ কাপ পনিরে প্রোটিনের পরিমাণ প্রায় ২৪ গ্রাম।

৭. কাজুবাদামের বাটার: ১ কাপ ক্যাশু বাটার বা কাজুর মাখন থেকে পাওয়া যায় প্রায় ৩৭ গ্রাম প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট।

৮. সয়া নাগেট: উদ্ভিজ্জ প্রোটিনের চমৎকার উৎস সয়া চাস্ক বা নাগেট। ১০০ গ্রাম সয়া নাগেটে প্রায় ৩৬ গ্রাম প্রোটিন থাকে।

৯. মুরগির বুকের মাংস: ১ কাপ হাড় ছাড়া (বোনলেস) সেদ্ধ বা হালকা রান্না করা বুকের মাংসে পাওয়া যায় প্রায় ৩০ গ্রাম প্রোটিন। ১০. টুনা ও স্যামন মাছ :এসব সামুদ্রিক মাছে রয়েছে উন্নতমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি এসিড।

১১. শিমের বিচি: ১ কাপ রান্না করা শিমের বিচি থেকে শরীর প্রায় ১৫ গ্রাম প্রোটিন গ্রহণ করতে পারে।

১২. চিয়া সিড: ফাইবার ও ফাইটোনিউট্রিয়েন্টে ভরপুর চিয়া সিডে প্রোটিনের মাত্রা অনেক বেশি; ১ কাপের পরিমাপে প্রায় ৪০ গ্রাম প্রোটিন থাকে।

১৩. গরুর মাংস: চর্বিহীন ১ কাপ গরুর মাংসে প্রায় ৬০ গ্রাম প্রোটিন পাওয়া যায়, যা আয়রন ও জিঙ্কেরও অন্যতম প্রধান উৎস।

সকালের নাস্তায় নিজের শারীরিক অবস্থা ও রুচি অনুযায়ী এসব খাবার ঘুরিয়ে-ফিরিয়ে খেলে ডিম ছাড়াও প্রোটিনের ঘাটি অনায়াসে পূরণ করা সম্ভব।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে