২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আরও এক ধাপ এগুলো। জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) তালিকাটি ইসির কাছে হস্তান্তর করা হয়।
জাতীয় সংসদ থেকে ভোটার তালিকা পেলেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। সেই পদেই এখন ভোটের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন।
তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
