ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » চাঁদাবাজিতে বিএনপির যুক্ততা নেই: নজরুল ইসলাম খান

চাঁদাবাজিতে বিএনপির যুক্ততা নেই: নজরুল ইসলাম খান

নবপ্রকাশ ডেস্ক:

চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জড়িত নয় জানিয়ে এসব বিষয় নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, “কোনো চাঁদাবাজির সঙ্গে আমরা জড়িত নই এবং প্রকৃত নেতাকর্মীরা কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে না। যিনি প্রকৃত অর্থে শহীদ জিয়ার আদর্শের কর্মী, তিনি কখনো চাঁদাবাজ বা দখলবাজ হতে পারেন না। চাঁদাবাজরা বিএনপির কেউ নয়।”

তিনি আরও বলেন, “আমরা পরিশ্রমি মানুষ, কারও কাছে হাত পাতি না। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”

বিএনপির এই প্রবীণ নেতা আরও মনে করিয়ে দেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান নিজেকে সবসময় একজন ‘শ্রমিক’ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি বলেন, ১৯৭১ সালে মানুষ রক্ত দিয়েছিল গণতন্ত্র ও শান্তির জন্য, এরপরও বিগত ১৭ বছর আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ। বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

‘শেখ হাসিনাকে ভয় পাইনি, এখন কাউকে ভয় পাওয়ার কারণ নেই’

এদিকে, একই দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত অন্য এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ফরহাদ হালিম ডোনার মন্তব্য করেছেন, শেখ হাসিনার শাসনামলে যারা ভয় পাননি, তাদের এখন নতুন করে কাউকে ভয় পাওয়ার কারণ নেই।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মতো সাম্প্রতিক সমস্যার উল্লেখ করে আন্দোলন ও লংমার্চ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ফরহাদ হালিম ডোনার বলেন, “আপনারাই সংসদে দাঁড়িয়ে স্বীকার করছেন এই সমস্যাগুলো বিএনপির সৃষ্টি নয়, এটি সরাসরি শেখ হাসিনা আমলের সরকারের তৈরি। সত্যটা নিজেই স্বীকার করার পর আবার এ নিয়ে লংমার্চ কিসের জন্য?”

তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ যখন আবার উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সব ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে চোখ-কান খোলা রেখে সজাগ থাকতে হবে। দীর্ঘ আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা সংস্কার করে দেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। সমাবেশে ড্যাবের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে