ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » গোল বিহীন প্রথমার্ধ শেষ করল স্পেন-পর্তুগাল

গোল বিহীন প্রথমার্ধ শেষ করল স্পেন-পর্তুগাল

প্রথমার্ধের শেষ ভাগে ম্যাচের অন্যতম সেরা সুযোগ তৈরি করে পর্তুগাল। ৩৯তম মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা একটি ক্রসে বক্সের পেছনের পোস্টে বল নিয়ন্ত্রণে নেন জোয়াও ফেলিক্স। সেখান থেকে হেডে বল ফেরত পাঠান গোলমুখে।

স্পেনের গোলরক্ষক উনাই সিমন তখন কিছুটা এগিয়ে থাকায় গোলমুখ প্রায় ফাঁকাই ছিল। সুযোগ বুঝে ক্রিশ্চিয়ানো রোনালদো দ্রুত ফ্লিক করে বল জালে পাঠানোর চেষ্টা করেন। তবে শেষ মুহূর্তে অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে বলটি আটকে দেন সিমন। তার দুর্দান্ত সেভে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় স্পেন।

প্রথমার্ধে দুই দলই কয়েকটি আক্রমণ গড়লেও কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ৪৫ মিনিট শেষে স্পেন-পর্তুগালের হাইভোল্টেজ লড়াইয়ে স্কোরলাইন থাকে ০-০।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে