ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজী নজরুলের মামলা এখন ডিবিতে

গাজী নজরুলের মামলা এখন ডিবিতে

নবপ্রকাশ ডেস্ক:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলাটির তদন্তের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, মামলাটির গুরুত্ব বিবেচনায় ডিবি তদন্তভার গ্রহণ করেছে এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এখন ডিবি হেফাজতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানও মামলাটি ডিবিতে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

রোববার রাতে শেরেবাংলা নগর থানায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা করেন নিহতের বাবা মাসুম বিল্লাহ। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার মূল কারিগর তাঁর স্বজন ওবায়দুর রহমান। তিনি আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন।

মামলা দায়েরের পর থেকে আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন। এদিকে পুলিশ নিহতের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করলেও পরিবারের দাবি—এটি মরিয়মের হাতের লেখা নয়। উদ্ধারকৃত চিঠিটির ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিয়ে স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে