স্পোর্টস ডেস্ক :
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। যেকোনো দল বা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতার জন্য রদ্রিকে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন তিনি।
সম্প্রতি রেডিও মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেন কোচ জানান, নিজের পজিশনে বিশ্বের সেরাদের একজন রদ্রি এবং বার্সেলোনায় তাঁর মানিয়ে নেওয়া নিয়ে কোনো সংশয় নেই। দে লা ফুয়েন্তে বলেন, ‘রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি। তাই যেকোনো পরিস্থিতি ও দলের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবে সে।’
স্প্যানিশ তারকাদের নিজ দেশের লিগে ফিরে আসাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, বিশ্বসেরা খেলোয়াড়েরা ফিরলে লা লিগার মান ও প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে।
একই সাক্ষাৎকারে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন দে লা ফুয়েন্তে। কিংবদন্তি এই ফুটবলারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ফুটবলে মেসির অবদান ও অর্জন সাধারণ মূল্যায়নের ঊর্ধ্বেই থেকে যাবে।
