ঢাকা
ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » খুলনায় চাঞ্চল্যকর নির্জনা হ/ত্যা/ মা-ম-লা-য় প্রধান আসামি ঘা/ত/ক বাবা আ-ট-ক

খুলনায় চাঞ্চল্যকর নির্জনা হ/ত্যা/ মা-ম-লা-য় প্রধান আসামি ঘা/ত/ক বাবা আ-ট-ক

খুলনা প্রতিনিধি: র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ই জুলাই ২০২৬ ইং তারিখ দুপুর ১৪:৫০ ঘটিকার সময় খুলনা জেলার ডমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারস্থ আব্দুল কুদ্দুস এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর নির্জনা (১৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি *মোঃ আলীম হোসেন আকাশ (৪০),* পিতা: মোঃ মীর সোহরাব হোসেন, সাং: মিস্ত্রিপাড়া খাল রোড, থানা: সদর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

মামলার ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ই জুলাই ২০২৬ ইং তারিখ রাতে অজ্ঞাতনামা কে বা কারা মামলার ভিকটিম আরফানা হোসেন নির্জনাকে (১৬) হত্যা করে প্লাস্টিকের বস্তার মধ্যে রেখে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। বিষয়টি খুলনা সদর থানা পুলিশ জানতে পেরে ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই (নিঃ) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কেএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে