ঢাকা
ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তারেক রহমান

ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তারেক রহমান

নবপ্রকাশ ডেস্ক:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেছেন।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন।

বৈঠকে দুই জেলার সাংগঠনিক কার্যক্রম, দলীয় কার্যক্রমের অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে