ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ক্রমেই সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

ক্রমেই সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

নবপ্রকাশ রিপোট:
মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। এমনটাই জানিয়েছেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি বলেন, এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মির্জা আব্বাসের প্রতি দেশবাসী ও নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতার পাশাপাশি তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আফরোজা আব্বাস।

গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এর চারদিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে নেয়া হয় সিঙ্গাপুরে।

সেখানে একমাস চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি হলে তাকে নেওয়া হয় মালয়েশিয়ার প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে। বর্তমানে সেখানেই নিয়মিত থেরাপি ও চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে