ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আকরাম হোসেন,গাজীপুর: গাজীপুর মহানগরের গাছা কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহীন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক, গাছা মেট্রো থানা বিএনপি এবং কাউন্সিলর পদপ্রার্থী, ৩৪ নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।

সভাপতিত্ব করেন জেবুন্নেছা নাসরিন, প্রধান শিক্ষক, কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুস সামাদ, নুরুজ্জামান আনসারী, মিস সেলিনা খাতুন, রাজিয়া সুলতানা, শাহানা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরও বেশি গাছ লাগাতে উৎসাহিত করবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে