ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কমিটি নিয়ে বিরোধ

কমিটি নিয়ে বিরোধ

নবপ্রকাশ ডেস্ক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধ নতুন নয়। বিরোধী দলে থাকাকালে বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলই কমিটিতে আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি তুলেছিল। তবে ক্ষমতায় যাওয়ার পর সেই দাবির বাস্তবায়নে কোনো দলই কার্যকর উদ্যোগ নেয়নি।

সপ্তম সংসদে বিএনপি আসনসংখ্যার অনুপাতে কমিটির সদস্যপদ চেয়েছিল। অষ্টম সংসদে বিরোধী দল আওয়ামী লীগ দাবি করেছিল ১০টি কমিটির সভাপতি পদ। কিন্তু প্রায় তিন দশক পরও বিরোধী দলকে আনুপাতিক হারে সভাপতি ও সদস্যপদ দেওয়ার স্থায়ী কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি।

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনেও কমিটির সভাপতি পদ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন দেখা যায়। জুলাই জাতীয় সনদের প্রস্তাব সামনে রেখে বিরোধী দল ১৪টি কমিটির সভাপতি পদ দাবি করলেও শেষ পর্যন্ত তারা পেয়েছে মাত্র একটি—সরকারি হিসাব কমিটির সভাপতির দায়িত্ব।

অতীতেও এ ধরনের বিরোধে কখনো কমিটিতে যোগ দেওয়া থেকে বিরত থাকা, আবার কখনো সংসদ বর্জনের মতো ঘটনাও ঘটেছে। শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতা কিংবা ক্ষমতাসীন দলের সিদ্ধান্তেই নির্ধারিত হয়েছে বিরোধী দলের অংশগ্রহণ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে