ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৭৯০ রোগী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৭৯০ রোগী

নবপ্রকাশ ডেস্ক:

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৯০ জন নতুন রোগী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

একই সময়ে সারা দেশে নতুন ৭৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসেবে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন বহির্ভূত)—২৪৯ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুরে ৩৮ জন, রাজশাহীতে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ৬৫.৭ শতাংশ এবং নারী ৩৪.৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,২২০ জনে। এর মধ্যে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৪৫,৬৪৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৩,৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, মোট আক্রান্তের ক্ষেত্রে পুরুষের হার বেশি হলেও মৃত্যুর পরিসংখ্যানে নারীরা এগিয়ে। মোট শনাক্ত আক্রান্তদের মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ ও ৩৭.৬ শতাংশ নারী হলেও মোট মৃত্যুর ক্ষেত্রে নারীদের হার ৫২.১ শতাংশ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে