ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেডের ব্যবস্থা, শৃঙ্খলায় স্কাউট-বিএনসিসি

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেডের ব্যবস্থা, শৃঙ্খলায় স্কাউট-বিএনসিসি

২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য শেডসহ বসার ব্যবস্থা এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা-২০২৬-এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়- বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় দেখা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদের কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রে তাদের জন্য নির্ধারিত অপেক্ষমাণ শেড বা বসার কোনো ব্যবস্থা নেই। ফলে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হয়।
এতে আরও বলা হয়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভিড়, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেড নির্মাণ বা স্থাপন, বসার জন্য প্রয়োজনীয় চেয়ার রাখার পাশাপাশি কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই পদক্ষেপের কারণে অভিভাবকবৃন্দ পরীক্ষা চলাকালে সুষ্ঠু ও নিরাপদে সন্তানদের জন্য অপেক্ষা করতে পারবেন। এতে পরীক্ষা কেন্দ্র এবং অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে