বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
সিইসি দপ্তর সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক বিষয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠকে বসেছেন।
