ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচ পেল বাংলাদেশ ক্যারম

ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচ পেল বাংলাদেশ ক্যারম

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ক্যারমের ইতিহাসে যুক্ত হলো নতুন এক মাইলফলক। এই প্রথমবারের মতো জাতীয় দলের জন্য কোনো বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্যারম ফেডারেশন। আগামী নভেম্বর-ডিসেম্বরে ইতালিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘নবম ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশিপ’ সামনে রেখে ভারতের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আরোকিরাজ রেমন্ডকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মুহসীন নিশ্চিত করেছেন যে, আগামী ১৫ অক্টোবর থেকে নতুন কোচ আনুষ্ঠানিকভাবে তাঁর কাজ শুরু করবেন। প্রাথমিক চুক্তি অনুযায়ী তিনি এক মাসের জন্য দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

মহিউদ্দিন মুহসীন জানান, “তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের ক্যারম ইতিহাসের প্রথম বিদেশি কোচ। শুধু জাতীয় দলের সিনিয়র খেলোয়ারদের নয়, বরং আমাদের উদীয়মান ও তরুণ খেলোয়াড়দেরও তিনি বিশেষ প্রশিক্ষণ দেবেন।”

বাংলাদেশের দায়িত্ব নেওয়া কোচ আরোকিরাজ রেমন্ড ক্যারম বিশ্বের পরিচিত ও সফল এক নাম। ভারতের চেন্নাইয়ের এই তারকা খেলোয়াড় ১৯৯১ সালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশিপে দ্বৈত ও দলীয় ইভেন্টে স্বর্ণপদক জয় করেন এবং একক ইভেন্টে জেতেন রৌপ্য। পরবর্তীতে ১৯৯৫ সালের একই প্রতিযোগিতায় তিনি দলীয়, একক ও দ্বৈত—তিনটি ক্যাটাগরিতেই রৌপ্যপদক অর্জন করেন।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশাতেও বেশ নাম কুড়িয়েছেন রেমন্ড। এর আগে মালদ্বীপ ও যুক্তরাষ্ট্র জাতীয় ক্যারম দলের প্রধান কোচ হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইতালির বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের সেরা পারফরম্যান্স নিশ্চিত করাই এখন তাঁর মূল লক্ষ্য।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে