ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আল আমিনের ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা, মিরাজুল বাদ ২ ম্যাচে

আল আমিনের ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা, মিরাজুল বাদ ২ ম্যাচে

গত জুনে মালদ্বীপে হওয়া চার জাতির ফুটবল টুর্নামেন্টে (ডায়মন্ড জুবিলী ফুটবল টুর্নামেন্ট) অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড আল আমিনকে ১৫ ম্যাচ এবং মিডফিল্ডার মিরাজুল ইসলামকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ‘গত ৭ জুন ‘ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপ এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে ঘটা ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতেই ফিফা ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে।’

ফুটবলে এক বছরে আন্তর্জাতিক ম্যাচ কমই হয়। কেননা ফিফা উইন্ডোর বাইরে ম্যাচ নেই। টুর্নামেন্টও হয় হাতেগোনা। আলামিনের জন্য এই শাস্তি কাটিয়ে ওঠা বেশ সময় সাপেক্ষ হবে। বছরে ৬-৭টি ম্যাচের বেশি খেলার সুযোগ পায় না বাংলাদেশ দল।

ফিফার নির্দেশিকা অনুযায়ী, আল আমিন ও মিরাজুলের এই নিষেধাজ্ঞা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে থাকা সিনিয়র জাতীয় দলের যেকোনো অফিসিয়াল ম্যাচের পাশাপাশি ফিফা টায়ার-১ ফ্রেন্ডলি ম্যাচের ক্ষেত্রেও কার্যকর হবে।

গত জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দল সান মারিনো সফরে থাকলেও, মালদ্বীপের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ অলিম্পিক দল।

৭ জুনের শেষ ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন ওঠে এবং চরম উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে উভয় দলের খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, স্বাগতিক দলের বেশ কয়েকজন ফুটবলার সেদিন বাংলাদেশিদের ওপর চড়াও হয়েছিলেন এবং শারীরিকভাবে আঘাত করেছিলেন।

ওই ঘটনার পরপরই ফিফা বাংলাদেশের ম্যানেজার ও মিরাজুলকে আর্থিক জরিমানা করেছিল। তবে আল আমিনের বিষয়টি তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, যার চূড়ান্ত ফল হিসেবে এলো এই ১৫ ম্যাচের বিশাল নিষেধাজ্ঞা। তবে, ওই ঘটনায় স্বাগতিক মালদ্বীপের খেলোয়াড়দের বিরুদ্ধে ফিফা কী পদক্ষেপ নিয়েছে, তা বাফুফে এখনো জানতে পারেনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে