ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে হাতেনাতে যুবক আটক

আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে হাতেনাতে যুবক আটক

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে লালবাগ থানা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

লালবাগ থানা সূত্রের বরাতে নিয়াজ মেহেদী জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ‘ভিআইপি’ পরিবাহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা চালান আমিনুল ইসলাম শাওন। এ সময় বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত এগিয়ে আসেন। ঠিক একই মুহূর্তে সেখানে টহলরত পুলিশের একটি দল উপস্থিত হয়ে ওই যুবককে হাতেনাতে আটক করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হাতেনাতে আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে শাওনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম সৃষ্টি হয়। পরবর্তীতে আটক শাওনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে