ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আকাশসীমায় মার্কিন ড্রোন, ধ্বংসের দাবি ইরানের

আকাশসীমায় মার্কিন ড্রোন, ধ্বংসের দাবি ইরানের

নবপ্রকাশ ডেস্ক:

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ (MQ-1) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির দাবি, সম্প্রতি মার্কিন বাহিনীর বেশ কিছু আধুনিক এমকিউ-৯ (MQ-9) ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে অবসর দেওয়া পুরোনো এমকিউ-১ ড্রোন পুনরায় ব্যবহার শুরু করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত এই এমকিউ-১ ড্রোনটি এর আগে আফগানিস্তানে প্রায় ২০ হাজার ঘণ্টা উড্ডয়ন পরিচালনা করেছিল। কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর বহর থেকে এটিকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হয় এবং এর স্থলাভিষিক্ত করা হয় এমকিউ-৯ ড্রোন।

তবে সাম্প্রতিক সময়ে একের পর এক এমকিউ-৯ ড্রোন ধ্বংসের মুখে পড়ায় যুক্তরাষ্ট্র আবারও পুরোনো এই মডেলে ফিরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইরান। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন বাহিনীর আধুনিক ও পুরোনো—উভয় ধরনের ড্রোনকেই অত্যন্ত দক্ষতার সাথে প্রতিহত করতে সক্ষম।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে