স্বামী ট্রাভিস কেলসির টাচডাউনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আবারও আলোচনায় মার্কিন পপ তারকা টেইলর সুইফট। কানসাস সিটি চিফসের ভিআইপি বক্স থেকে স্বামীর খেলা দেখছিলেন এই পপ তারকা। কেলস টাচডাউন করার পর টেইলর নিজের বিয়ের আংটির দিকে ইঙ্গিত করে বিশেষ বার্তা দিলেন টেইলর।
রোববার রাতে ‘সানডে নাইট ফুটবল’-এ কেলসির দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হন টেইলর। সেদিন চিফসের জার্সির আদলে তৈরি ট্যাংক টপ ও জিনস পরেছিলেন তিনি। কেলস টাচডাউন করার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন টেলর। তখনই ক্যামেরায় ধরা পড়ে তার বিয়ের আংটির দিকে ইঙ্গিত করার দৃশ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আংটির দিকে ইঙ্গিত করে টেলর বলছেন, ‘ওই তো আমার স্বামী।’
আরেকটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সে আমার, সে আমার।’ এরপর ভিআইপি বক্সে থাকা অতিথিদের সঙ্গে আনন্দে যোগ দেন তিনি। টেলরকে অন্যদের জড়িয়ে ধরতেও দেখা যায়। পাশাপাশি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘হ্যাঁ! টাচডাউন!’
ট্রাভিস কেলসির খেলা দেখতে টেলরকে নিয়মিতই গ্যালারিতে দেখা যায়। ২০২৩ সালে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকে কেলসির এনএফএল ম্যাচে টেলরের উপস্থিতি আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবারও তার উচ্ছ্বাসের মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর কয়েক দিন আগেও চিফসের একটি ম্যাচে উপস্থিত ছিলেন টেলর। সেবার তার পাশে ছিলেন অভিনেতা টম ক্রুজ। কেলসির অতিথি হিসেবে ম্যাচ দেখতে গিয়েছিলেন ক্রুজ। এর আগে ‘নিউ হাইটস’ পডকাস্টেও উপস্থিত হয়েছিলেন তিনি।
‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এ হাজির হয়ে সেই ম্যাচে টেইলরের সঙ্গে তার কথোপকথনের কথাও জানিয়েছিলেন ক্রুজ। টেইলর তাকে ফুটবল সম্পর্কে অনেক কিছু শেখাচ্ছিলেন বলে জানান তিনি।
২০২৩ সালে টেলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এরপর দ্রুতই তাদের প্রেমের সম্পর্ক পপ সংস্কৃতির আলোচিত বিষয়ে পরিণত হয়। ২০২৫ সালের আগস্টে তারা বাগদানের খবর জানান।
বিয়ের পরও কেলসির ম্যাচে টেলরের উপস্থিতি অব্যাহত রয়েছে। গ্যালারিতে তার উচ্ছ্বাস, স্বামীকে উৎসাহ দেওয়া এবং দুজনকে ঘিরে নানা মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এবার টাচডাউনের পর বিয়ের আংটি দেখিয়ে টেলরের ‘ও তো আমার স্বামী’ বলার দৃশ্যও সেই তালিকায় যোগ হলো। সূত্র: ইন্ডিয়া টুডে
