ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » যুদ্ধ ও এআই ভীতি: জাতিসংঘে বিশ্বনেতারা

যুদ্ধ ও এআই ভীতি: জাতিসংঘে বিশ্বনেতারা

নবপ্রকাশ ডেস্ক:

বিশ্বজুড়ে সংঘাত, দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ভয় এবং আন্তর্জাতিক সহযোগিতার অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেই নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বার্ষিক অধিবেশন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হতে যাওয়া এ সম্মেলনে প্রায় ১৩০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান সরাসরি অংশ নেবেন।

অধিবেশনে টানা দ্বিতীয় বছরের মতো ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অংশ নিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অবশ্য আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ান ও মার্কিন-চীন সম্পর্ক নিয়ে আলোচনার কথা রয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসন জাতিসংঘে অনুদান কমানো এবং একাধিক সংস্থা থেকে সরে আসায় বৈশ্বিক এ সংস্থার অর্থসংকট ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এবারের অধিবেশনে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এআই প্রযুক্তিতে শক্তিশালী আন্তর্জাতিক নজরদারির আহ্বান জানিয়েছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দেবেন ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ, জ্বালানি-খাদ্য সংকট এবং বিশ্ব অর্থনীতির অস্থিরতাও নেতাদের বক্তব্যে প্রাধান্য পাবে। প্রসঙ্গত, ২০২৬ সালের শেষদিকে গুতেরেসের মেয়াদ শেষ হতে চলায় জাতিসংঘের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে