ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে রুদ্ধশ্বাস এক ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ ১৫ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। প্রথমার্ধে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। বিরতির পর ৬৭ মিনিটে জিকোর গোলে ব্যবধান দ্বিগুণ হলে বড় অঘটনের শঙ্কায় পড়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে প্রথমার্ধে লিওনেল মেসির নেওয়া একটি পেনাল্টিও দারুণভাবে রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।
তবে হাল ছাড়েনি আর্জেন্টিনা। ৭৯ মিনিটে রোমেরোর হেডে ব্যবধান কমে ২-১ হয়। এরপর ৮৩ মিনিটে অধিনায়ক লিওনেল মেসি সমতা ফেরান। নাটকীয়তার চূড়ান্ত মুহূর্ত আসে যোগ করা সময়ে। ৯০+২ মিনিটে ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।
পুরো ম্যাচজুড়ে মিশর অসাধারণ লড়াই উপহার দিলেও শেষ মুহূর্তের চাপ সামলাতে পারেনি। আর্জেন্টিনার এই জয়কে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তনের একটি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি বিশ্বকাপে দুই গোল পিছিয়ে থেকেও আর্জেন্টিনার জয়ের বিরল নজির।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দল। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এখন আরও এক ধাপ এগিয়ে গেল আলবিসেলেস্তেরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে