ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ২১ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৯৪ লাখ কোটি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৯৪ লাখ কোটি

নবপ্রকাশ ডেস্ক

দেশের ব্যাংক খাতে মূলধন সংকট আরও গভীর হয়েছে। খেলাপি ঋণ বাড়ার পাশাপাশি প্রভিশন সংরক্ষণের চাপ বাড়ায় চলতি বছরের মার্চ শেষে ২১টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। গত ডিসেম্বরেও এই ঘাটতি ছিল ২ লাখ ৭৪ হাজার কোটি টাকা।

কিছু ব্যাংকের মূলধন উদ্বৃত্ত থাকায় সামগ্রিক ঘাটতির পরিমাণ কিছুটা কমেছে। এরপরও মার্চ শেষে ৬১টি ব্যাংকের নিট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার কোটি টাকা, যা তিন মাস আগের তুলনায় প্রায় ২২ হাজার কোটি টাকা বেশি।

ব্যাংকার ও অর্থনীতিবিদদের মতে, খেলাপি ঋণ বৃদ্ধিই মূলধন সংকটের অন্যতম প্রধান কারণ। খেলাপি ঋণের বিপরীতে বেশি প্রভিশন রাখতে গিয়ে ব্যাংকের মুনাফা কমে যায়। এতে লোকসান বাড়ার পাশাপাশি মূলধন ভিত্তিও দুর্বল হয়ে পড়ে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৬৬৫ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।

দীর্ঘদিনের আগ্রাসী ঋণ বিতরণ, দুর্বল তদারকি এবং রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি দুর্বল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে