ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ২০ লাখ টাকা চাঁদা দাবি: কৃষকদল নেতা গ্রেপ্তার

২০ লাখ টাকা চাঁদা দাবি: কৃষকদল নেতা গ্রেপ্তার

নবপ্রকাশ ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের কাছে ২০ লাখ টাকা এককালীন ও মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদা দাবির অভিযোগে ফয়সালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পদ্মা অয়েলের গোদনাইল ডিপোর চেকার মো. রফিকুল ইসলামকে গত ১ জুলাই হোয়াটসঅ্যাপে ফোন করে ২০ লাখ টাকা এককালীন ও মাসিক ২ লাখ টাকা চাঁদা দাবি করেন ফয়সাল। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ১ আগস্ট ১০-১২ জন সহযোগীকে নিয়ে ডিপোতে ঢুকে কর্মীদের ভয়ভীতি দেখান এবং চাঁদা না দিলে লাশ গুমের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পুলিশ জানায়, ফয়সালের বিরুদ্ধে এর আগেও স্থানীয় ড্রেজার ব্যবসা এবং ডিপোর কর্মী পরিবর্তন কেন্দ্র করে চাঁদা দাবি ও হুমকির একাধিক অভিযোগ উঠেছিল। মামলা গ্রহণের পর ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে