ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » হুতিদের অস্ত্র দেওয়া বন্ধ করুক ইরান: জি৭

হুতিদের অস্ত্র দেওয়া বন্ধ করুক ইরান: জি৭

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুতিদের প্রতি এ ধরনের সহায়তা উত্তেজনা বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। খবর আল জাজিরার।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানান। সৌদি আরবের বিরুদ্ধেও হুতিদের হামলা ও সামরিক তৎপরতার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড, বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা হুতিদের রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসারও আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জি-৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটের নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন।

সূত্র: আল জাজিরা

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে