ছিলেন সাংবাদিক। কিন্তু হঠাৎ করেই সেই পেশা ছেড়ে দেন। তারপর জড়িয়ে পড়েন পর্নোজগতে। সেই ইন্ডাস্ট্রিতেও পরিচিতি লাভ করেন। অর্জন করেন জনপ্রিয়তা। কিন্তু সেই খ্যাতিও বেশি দিন টিকেনি। সব ছেড়ে যুক্ত হোন রাজনীতিতে। যদিও রাজনীতিতে অভিষেক সহজ হলেও সেখানে এগিয়ে যাওয়া দুষ্কর। তবে সেসব উতড়ে রাজপথ থেকে পৌঁছে গেছেন সংসদে। আর এখন সিনেটর তিনি।
বলা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একজন বামপন্থী রাজনীতিবিদ দেইসি আলেজান্দা ওমানা অর্টিজের জীবনের গল্প। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কলম্বিয়ার সংসদের সিনেটর নির্বাচিত হয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন তিনি। পাশাপাশি আলোচনা ও চর্চার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই তরুণী।
কলম্বিয়ার বোগোতায় স্থানীয় সময় গত ২৭ জুলাই বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়ার হয়ে সিনেটর পদে শপথগ্রহণ করেছেন দেইসি।
