ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » চিকিৎসার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা আব্বাস

চিকিৎসার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা আব্বাস

নবপ্রকাশ ডেস্ক

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন।

মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই তাঁর এই সফর। পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

মির্জা আব্বাসের শারীরিক সুস্থতা কামনা করে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চলতি বছরের শুরুতে অসুস্থ হয়ে দীর্ঘ সময় দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর গত আগস্টের শেষ দিকে তিনি দেশে ফেরেন।

এরপর সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনেও তাঁকে হুইলচেয়ারে উপস্থিত হতে দেখা যায়। এখন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি আবার মালয়েশিয়া গেলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে