ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » শিশুকে হত্যা করে মাটিচাপা: মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৩

শিশুকে হত্যা করে মাটিচাপা: মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৩

নবপ্রকাশ ডেস্ক:

দিনাজপুরে চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যার পর বস্তাবন্দী করে মাটিচাপা দেওয়ার হৃদয়বিদারক ঘটনায় শিশুটির মা, মায়ের কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে শিশুটির গলিত মরদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নিহত শিশুর মা জিন্নাতুন (১৯), তাঁর প্রেমিক রিপন টুডু (৩৫) এবং রিপনের আত্মীয় সুজন টুডু (২০)।

পুলিশ জানায়, গত ৫ জুন রাতে রিপন টুডু ও জিন্নাতুন শিশু রুহির ওপর অমানবিক নির্যাতন চালান এবং একপর্যায়ে মুখ চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। এরপর ঘটনা ধামাচাপা দিতে সুজন টুডুর সহায়তায় বাড়ির পাশে ছয় ফুট গভীর গর্তে লাশ মাটিচাপা দেওয়া হয়। স্থানটিতে মানুষের সন্দেহ এড়াতে পরবর্তীতে সেখানে একটি কুকুর মেরে পুঁতে রাখা হয়।

নিহত শিশুর নানার করা এজাহারের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার ভোরে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে