ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ‘শান্তিতে নোবেল আমারই প্রাপ্য’, পুরস্কার পাওয়া নিয়ে সংশয়ে ট্রাম্প

‘শান্তিতে নোবেল আমারই প্রাপ্য’, পুরস্কার পাওয়া নিয়ে সংশয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত। তবে ২০২৬ সালের পুরস্কার তিনি পাবেন কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি।

 

ট্রাম্পের দাবি, গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আটটি সংঘাতের অবসানে ভূমিকা রেখেছেন। এ কারণে নোবেল শান্তি পুরস্কার তারই পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

বুধবার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি জানি না তাদের সিদ্ধান্ত কী হবে।’ নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার এ বছরের শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে।

 

ট্রাম্প আরো বলেন, ‘আমার মতো লোকদের পুরস্কার না দেওয়ার ব্যাপারে তাদের হয়তো একটি বদনাম আছে।’

গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার তারই পাওয়া উচিত। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এখন সেই সময় এসেছে।’ তিনি আরো বলেন, ‘তবে গতবারের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে পরোক্ষভাবে সম্মান পাওয়ায় আমি অত্যন্ত গর্বিত।

 

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো চলতি বছরের জানুয়ারিতে তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলায় তার প্রচেষ্টার জন্য ট্রাম্পের সমর্থন কামনা করেন।

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা জানিয়েছেন, তারা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। তবে এসব মনোনয়নের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করার কোনো সুযোগ নেই।

ট্রাম্প যেসব সংঘাতের সমাধানে ভূমিকা রাখার দাবি করেছেন, সেগুলোর কয়েকটির পক্ষ তার কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

এ ছাড়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তসহ কয়েকটি অঞ্চলে আবারও সংঘাত ও সহিংসতা বেড়েছে। 

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের অবসানও এখনো ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার বাইরে রয়ে গেছে। অথচ হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি যুদ্ধটি দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও উত্তেজনা অব্যাহত রয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা সংঘাত আরো জটিল হয়েছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে এবং যুক্তরাষ্ট্রে গ্যাসের দামও বেড়েছে।

এ বছর নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টারও রয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে