ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » লুইস সুয়ারেজ ও কাসেমিরোর পর মায়ামিতে এবার কেভিন ডি ব্রুইনা !

লুইস সুয়ারেজ ও কাসেমিরোর পর মায়ামিতে এবার কেভিন ডি ব্রুইনা !

 

স্পোর্টস ডেস্ক 

ইন্টার মায়ামি এখন এমন সব ফুটবলারদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যারা ইউরোপে সম্ভাব্য সবকিছুই জিতে নিয়েছেন এবং বিদেশে নতুন কোনো রোমাঞ্চের সন্ধানে রয়েছেন। সেসব অভিজ্ঞ তারকাদের জন্য নতুন দুয়ার এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি। খুব অল্প সময়ে বিশ্বজুড়ে সাড়া ফেলা দলটির আক্রমণভাগ এখন বিশ্বের অন্যতম শক্তিশালী। যেখানে রয়েছেন সর্বাধিক ব্যালন ডি’অর জয়ী ও বিশ্বকাপজয়ী লিওনেল মেসি।

সম্প্রতি মায়ামিতে যোগ দেন ব্রাজিলের মিডফিল্ড জেনারেল কাসেমিরো। এবার শোনা যাচ্ছে, বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা যোগ দিতে পারেন মেসিদের সঙ্গে। সিরি আ-তে একটি মৌসুম কাটানোর পর এই গ্রীষ্মেই হয়তো নেপোলি ছাড়তে পারেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ক্লাবটিতে নিজের চেনা ছন্দে পারফর্ম করতে পারেননি ডি ব্রুইনা।

ট্রান্সফার বিশেষজ্ঞ নিকোলো স্কিরার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসের শুরুতেই মায়ামি ও সান দিয়েগো এফসির পক্ষ থেকে আগ্রহের বার্তা পেয়েছিলেন তিনি। এমনকি উভয় ক্লাবের সাথেই তাঁর আলোচনা হয়েছিল।

উভয় প্রস্তাবই প্রত্যাখ্যান করার পর মনে হয়েছিল ডি ব্রুইনা দীর্ঘমেয়াদে ইউরোপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখন মেজর লিগ সকার (এমএলএস)-এ যোগ দেওয়ার সম্ভাবনাটি আবার জোরালো হয়ে উঠেছে। মায়ামি নতুন করে তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করেছে এবং মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলের সঙ্গে তাঁকে একই দলে যুক্ত করতে চায়। তবে শিকাগো ফায়ার এবং সান দিয়েগো এফসি-ও তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে