ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » রিমান্ডে নজরুলের ১ম স্ত্রীর ‘গুরুত্বপূর্ণ তথ্য’

রিমান্ডে নজরুলের ১ম স্ত্রীর ‘গুরুত্বপূর্ণ তথ্য’

নবপ্রকাশ ডেস্ক:

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একদিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, আসামিকে জিজ্ঞাসাবাদে মামলা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা পরবর্তী তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গত রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতেই এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে নিহতের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় গাজী নজরুল, মাকছুদা ও মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন।

সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এমপি নজরুলের চার দিন এবং মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। নিহত মরিয়মের পরিবারের দাবি, তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে