মাঠে খেলা চলছে, কিন্তু দর্শকের চোখ যেন অন্য কোথাও—একজনের দিকে, যিনি তখনও বেঞ্চে। লিওনেল মেসি।
ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলো পরিসংখ্যান দিয়ে বোঝানো যায় না। এগুলো গল্প হয়ে থাকে। কিংবদন্তির অংশ হয়ে যায়। ডালাসে আজ সকালে আর্জেন্টিনার ৩–১ গোলের জয়ও এমনই একটি গল্পের ভিতর ঢুকে পড়ল—যেখানে প্রতিপক্ষ জর্ডান, কিন্তু আসল প্রতিপক্ষ ছিল সময়, ইতিহাস, আর ‘আর কত দূর?’ প্রশ্নটা।
