ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ভোটে প্রশাসন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে দুপুরে ইসির মেগা বৈঠক

ভোটে প্রশাসন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে দুপুরে ইসির মেগা বৈঠক

নবপ্রকাশ ডেস্ক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে কর্মপরিকল্পনা নির্ধারণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৈঠকটি সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। প্রশাসনিক সহায়তা, সমন্বয় ও আইনশৃঙ্খলা সুরক্ষায় দেশের মোট ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও বিভিন্ন বাহিনীর প্রধানদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রিতদের তালিকায় রয়েছে— মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও সশস্ত্র বাহিনী বিভাগ। এছাড়া শিক্ষা, অর্থ, আইন, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, নৌপরিবহণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এ বৈঠকে অংশ নেবেন। একইসঙ্গে বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, বিএফআইইউ এবং বিটিআরসির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির প্রাথমিক খসড়া পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশজুড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আয়োজন করা হবে। এরপর পর্যায়ক্রমে স্থানীয় সরকারের অন্যান্য ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর। এসব ভোট অবাধ, সুষ্ঠু ও সমন্বিতভাবে সম্পন্ন করতেই মূলত এই আন্তঃমন্ত্রণালয় আলোচনার উদ্যোগ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে