ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ভয়াবহ আগুনে পুড়ে ছাই সালমানের জিম

ভয়াবহ আগুনে পুড়ে ছাই সালমানের জিম

বিনোদন ডেস্ক:

বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা সলমন খানের। সম্প্রতি তার মেগাবাজেট দক্ষিণী সিনেমার শুটিংয়ে বডি-ডাবল হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এবার তার জিমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

‘সংবাদ প্রতিদিন’সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে নয়, সালমান খানের দিল্লির জিমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকায় অবস্থিত জিমটির প্রথম তলায় আগুন লাগে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জানা গেছে, গ্রেটার কৈলাশ-১-এর এই ব্যায়ামাগারটি সালমানের নিজস্ব জিম ব্র্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজি। অভিনেতা নিজে শরীরচর্চার ব্যাপারে বরাবরই বেশ সচেতন। দীর্ঘ ক্যারিয়ারে তার সুঠাম শরীর ও শার্টলেস অবতার ভক্তদের মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে।

ষাটের কোঠায় পা দিয়েও পর্দায় নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করেন সালমান। চরিত্রের প্রয়োজনে কখনো ওজন কমিয়েছেন, আবার কখনো শরীরের গড়নে এনেছেন বড় ধরনের পরিবর্তন। নতুন সিনেমার জন্যও নিয়মিত জিমে সময় কাটাচ্ছেন তিনি।এরই মধ্যে সম্প্রতি সালমানের আসন্ন দক্ষিণী সিনেমার শুটিংয়ে তার বডি-ডাবল হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। ফলে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে সালমানকেই অংশ নিতে হচ্ছে বলে জানা যায়।তবে দিল্লির জিমে অগ্নিকাণ্ডের ঘটনায় সলমন খান বা তার পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হননি। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে