ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জর্ডানকে ২-০ গোলে হারাল কলম্বিয়া

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জর্ডানকে ২-০ গোলে হারাল কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জর্ডানকে ২-০ গোলে পরাজিত করেছে কলম্বিয়া। ম্যাচের নায়ক ছিলেন জন আরিয়াস, যিনি জোড়া গোল করে দলকে দারুণ এক জয় উপহার দেন।

পুরো ম্যাচজুড়েই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় কলম্বিয়া। তবে প্রথমার্ধে সহজ ছিল না তাদের পথচলা। জর্ডান রক্ষণে ছিল বেশ সংগঠিত এবং পাল্টা আক্রমণে কয়েকবার বিপদের আভাসও তৈরি করে।

ম্যাচের প্রথম গোলটি আসে জন আরিয়াসের পা থেকে। গুস্তাভো পুয়ের্তা ও লুইস সুয়ারেজের অংশগ্রহণে গড়ে ওঠা একটি চমৎকার আক্রমণ থেকে জালের দেখা পান তিনি। গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে কলম্বিয়া এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে।

পরবর্তীতে দ্বিতীয় গোলটিও করেন আরিয়াস, যা নিশ্চিত করে কলম্বিয়ার ২-০ ব্যবধানের জয়। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস নিয়ে নিজেদের প্রস্তুতি শেষ করল কলম্বিয়া।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে