ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিশ্বকাপের ট্রফি ও মেডেল বিক্রি করে বিতর্কের ঝড়ে ফরাসি ফুটবল তারকা

বিশ্বকাপের ট্রফি ও মেডেল বিক্রি করে বিতর্কের ঝড়ে ফরাসি ফুটবল তারকা

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ও সম্মানজনক স্মারক অর্জনের পর তা আজীবন আগলে রাখাই যেকোনো অ্যাথলেটের জীবনের বড় স্বপ্ন। তবে সেই স্বপ্নের বিশ্বকাপ বিজয়ী মেডেল ও বিশ্বকাপের অফিসিয়াল প্রতিকৃতি (রেপ্লিকা ট্রফি) নিলামে বিক্রি করে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রান্সের এক সাবেক তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্দি।২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন লেফট ফুলব্যাক বেঞ্জামিন মেন্দি। এবার ফিফা থেকে পাওয়া সেই বিশ্বকাপ  ট্রফির অফিশিয়াল রেপ্লিকা (প্রতিকৃতি) বিক্রি করে বড় ধরনের বিতর্কের মুখে পড়েছেন এই ফরাসি ডিফেন্ডার।

ক্রীড়া স্মারক নিলামের জন্য বিখ্যাত মার্কিন নিলাম সংস্থা ‘গোল্ডিনের’ মাধ্যমে  ট্রফিটির রেপ্লিকা নিলামে তোলেন মেন্দি। ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট ২’-এর অধীনে আয়োজিত এই নিলামে ট্রফিটি ৬২ হাজার মার্কিন ডলারে (প্রায় ৫৪ হাজার ইউরো) বিক্রি হয়।

বিশ্বকাপের এমন ঐতিহাসিক স্মারক বিক্রি করে দেওয়ায় ফুটবলপ্রেমী ও সংবাদমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে এসব সমালোচনাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে উল্টো কটাক্ষ করেছেন ২৯ বছর বয়সী মেন্দি।সমালোচকদের উদ্দেশ্য করে মেন্দি বলেন, ‘এই ট্রফিটা কি আমার, নাকি আপনাদের? শেষ পর্যন্ত এটা আমারই সম্পত্তি, তাই আমি এটা দিয়ে কী করব তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার।’

এখানেই থামেননি তিনি। ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসির প্রতিবেদন, কিছুটা ব্যঙ্গাত্মক সুর মিলিয়ে মেন্দি আরও বলেন, ‘আর তাছাড়া, আলমারিতে ট্রফিটা বড্ড বেশি জায়গা জুড়ে ফালতু পড়ে ছিল!’ এমনকি নিজের ঝুলিতে থাকা অন্যান্য শিরোপার স্মারকও ভবিষ্যতে বিক্রি করে দেওয়ার ইঙ্গিত দেন তিনি।

২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকোর হয়ে লিগ ওয়ান জেতার পর রেকর্ড ৫৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন মেন্দি। সেসময়ে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিফেন্ডার। ম্যানচেস্টার সিটিতে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে চারটি প্রিমিয়ার লিগসহ মোট ৮টি  শিরোপা জেতেন তিনি। ফ্রান্স জাতীয় দলের হয়েও খেলেছেন ১০টি ম্যাচ।

Geographic Reference

তবে ২০২১ সালে নারী নির্যাতনের একাধিক গুরুতর অভিযোগে তাঁর ক্যারিয়ার মারাত্মক ধাক্কা খায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও জেল খাটার পর ২০২৩ সালের জুলাইয়ে আদালতের রায়ে সব অভিযোগ থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান তিনি।

দুই বছরেরও বেশি সময় ফুটবল থেকে দূরে থাকার পর ফরাসি ক্লাব লরিয়েঁর হয়ে মাঠে ফেরেন তিনি। পরবর্তীতে সুইজারল্যান্ডের ক্লাব জুরিখ ঘুরে বর্তমানে পোল্যান্ডের ক্লাব মপোগোন শ্চেসিনে খেলছেন মেন্দি। ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে এই ফরাসি তারকার।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে