ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় রাষ্ট্রপতির জোর

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় রাষ্ট্রপতির জোর

নবপ্রকাশ ডেস্ক:

দেশ ও বিদেশের বর্তমান কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। বেকারত্ব তৈরি করে এবং বাস্তবে কাজে আসে না—এমন শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা জরুরি।

বৈঠককালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি সানন্দে সে আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার সদয় আশ্বাস দেন।

এ সময় বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবের পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে