ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় প্রাণ গেল রাশেদের

বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় প্রাণ গেল রাশেদের

খুলনা প্রতিনিধি: খুলনায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে মো. রাশেদ (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে একটি মাদক মামলায় কারাগারে থাকাকালে ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় রাশেদের। কারামুক্তির পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে ইমরান পুনরায় কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর আগে গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা, মা, বড় ভাই ও স্ত্রীকে গুলি করে দুর্বৃত্তরা। ওই ঘটনার জেরেই সবশেষ রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে পরিচিত এক যুবক রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর স্কুলভিটা এলাকার একটি স্কুলের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সঙ্গে রাশেদের পরিচিত ব্যক্তিরা জড়িত থাকতে পারে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হত্যার ঘটনায় ইমরানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এর আগের গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে ঢুকে গুলির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগে ইমরান জামিনে বের হয়েছে। তদন্তে আরও বিস্তারিত ও হত্যার মূল কারণ জানান যাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে