ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ফুটবলে ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটবলে ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

স্পোর্টস ডেস্ক:

সকালে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে স্থান করে নিয়েছিল পাকিস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে শেষ চারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত। ফলে আসন্ন এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের স্বপ্নের লড়াই।

নিশিন করোগি স্পোর্টস পার্কে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তুলনামূলক অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে আসা শ্রীলঙ্কা। অন্যদিকে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারতের শক্তিশালী স্কোয়াড মাঠে নেমেছিল সোনা জয়ের স্পষ্ট লক্ষ্য নিয়ে। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে।

ভারতের হয়ে ইনিংসের সূচনা করেন বৈভব সূর্যবংশী ও ইশান কিষাণ। দ্রুতই অভিষেক শর্মা (৭), সঞ্জু স্যামসন (৭) ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার (১৩) সাজঘরে ফিরলেও ওপেনার বৈভব সূর্যবংশী ২১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৩৮ রানের কার্যকরী ইনিংস খেলেন। তবে দলের আসল কাণ্ডারি ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষাণ। তিনি ৪৬ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে একাই ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। শ্রীলঙ্কার পক্ষে থারিন্দু রত্ননায়েক ও সাহান আরাচিগে ২টি করে উইকেট শিকার করেন।

১৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ’র তোপের মুখে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারেই কোনো রান না তুলে ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। সেই উইকেটের মিছিল বজায় থাকে ৯.৫ ওভার পর্যন্ত, যেখানে শেষ পর্যন্ত মাত্র ৪৫ রানেই অলআউট হয় দলটি। লঙ্কানদের মাত্র একজন ব্যাটার—নুয়ানিন্দু ফার্নান্দো (১৫)—দুই অঙ্কের মুখ দেখেন। দলের বাকি ৫ জন ব্যাটার শূন্য রানেই বিদায় নেন।

ভারতের পক্ষে বল হাতে জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মা ২টি করে উইকেট নেন। শ্রীলঙ্কান ইনিংসের শেষ দুই বলে পরপর দুই উইকেট নেন অভিষেক শর্মা। ফলে ফাইনাল ম্যাচের প্রথম বলেই উইকেট পেলে হ্যাট্রিক পূরণের সুযোগ থাকবে এই অলরাউন্ডারের সামনে।

আগামী ৩ অক্টোবর সকাল ১০টায় কাঙ্ক্ষিত স্বর্ণ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিনে সকাল ৬টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে