ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » প্রথমার্ধেই উত্তর কোরিয়ার ৭ গোল

প্রথমার্ধেই উত্তর কোরিয়ার ৭ গোল

খেলাধুলা ডেস্ক

এশিয়ান গেমসের নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধেই বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশের জালে সাতবার বল পাঠিয়েছে উত্তর কোরিয়া।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর কোরিয়া। ষষ্ঠ মিনিটে জন রংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ১০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এরপর ১২ মিনিটে হোয়াং ইউ, ১৮ মিনিটে চাই উন এবং ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান চাই উন। শেষ দিকে ৪০ ও ৪৩ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে আরও চাপে ফেলেন কিম কিয়ং।

ম্যাচের তৃতীয় মিনিটে রি সং গোল করলেও ভিএআরের সিদ্ধান্তে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় উত্তর কোরিয়ার ৭-০ ব্যবধানে এগিয়ে থেকে। আন্তর্জাতিক ফুটবলে প্রথমার্ধে এত বেশি গোল কখনো হজম করেনি বাংলাদেশ নারী দল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে