ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নবপ্রকাশ ডেস্ক:

জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার মাত্র কয়েক দিনের মাথায় পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

রোববার স্থানীয় সময় দুপুরে দেশটির ওনসান এলাকা থেকে জাপান সাগরের উদ্দেশ্যে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, যা প্রায় ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে পতিত হয়। পরবর্তীতে দ্বিতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টিও নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রথম উৎক্ষেপণের পরই সিউলে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কার্যালয় জরুরি বৈঠক ডাকে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে জাপানি বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টোকিও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ নথিভুক্ত করেছে।

সম্প্রতি আইএইএ-এর সাধারণ সম্মেলনে উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি বন্ধের আহ্বান জানানো হলেও তা প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং স্পষ্টভাবে জানান, তাঁর দেশের পরমাণু শক্তির অবস্থান সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এই বার্তার পরপরই পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে