আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ২০২৬ সালের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও চাঁদ দেখার সম্ভাব্যতার ভিত্তিতে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোববার থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী ২৫ মে আরাফাতের দিন এবং ২৬ বা ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে যাবে সব তারিখ।
গলফ নিউজের বরাতে বলা হয়েছে, সৌদি আরবের সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হবে। সৌদির আনুষ্ঠানিক ঘোষণার পর সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ঈদের তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা হয়। সে হিসেবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ২৮ মে উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর।
জ্যোতির্বিজ্ঞানভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও জানিয়েছে, ২০২৬ সালের ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা পালিত হতে পারে।
