ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » তিন দিনের সফরে চীন পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

তিন দিনের সফরে চীন পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

নবপ্রকাশ ডেস্কঃ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনদিনের সফরে বুধবার চীনে পৌঁছেছেন। সন্ধ্যায় বেইজিংয়ে তাঁকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সামনের সারিতে ছিলেন প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিরা।
বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে। বিবিসি জানিয়েছে, ২০১৭ সালে সবশেষ সফরের সময় ট্রাম্পকে স্বাগত জানিয়েছিলেন স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচিকে। বিপরীতে এবার স্বাগত জানানো হান ঝেং চীনের শীর্ষ নেতাদের একজন।

বিমানবন্দরে হানের উপস্থিতিকে বেইজিংয়ের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এএফপি প্রকাশিত ওই মুহূর্তের একটি ছবিতে দেখা গেছে, হানের সঙ্গে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে পরিচয় করিয়ে দিচ্ছেন ট্রাম্প।
স্বাগত জানানোর সময় লালগালিচার দুই ধারে ব্যান্ড বাদক দল এবং চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে দাঁড়ানো শিশুদের সারি ছিল। এদিকে বিমানবন্দরের বাইরের সড়কে উৎসুক জনতার ছবিও প্রকাশ করেছে এএফপি। এতে দেখা গেছে, এয়ারফোর্স ওয়ান অবতরণের সময় মোবাইল ফোনে কেউ কেউ ছবি তুলছেন। সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছেন অনেকে।
ট্রাম্পের এই সফরটি গত মার্চ মাসে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তখন সেটি পিছিয়ে দেওয়া হয়। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে অন্যদের উপস্থিতি দেখে মনে হচ্ছে, দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে প্রযুক্তিখাত বিশেষ গুরুত্ব পাবে। অত্যাধুনিক চিপ প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং শেষ মুহূর্তে ট্রাম্পের সফরসঙ্গী হয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে