ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর, পথে ৫ সমাবেশ

ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর, পথে ৫ সমাবেশ

নবপ্রকাশ ডেস্ক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে লংমার্চ করবে। ওইদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। রাতে রংপুর জিলা স্কুল মাঠে হবে জনসভা।

লংমার্চের পথে গাজীপুরের ভোগরা, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।

রোববার মিন্টো রোডে ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ কর্মসূচির বিস্তারিত জানান।

তিনি বলেন, সাত দফা দাবিতে এ লংমার্চ আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গণভোটের রায় কার্যকর, জ্বালানি সংকট নিরসন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সরবরাহ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। পাশাপাশি দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবিও যুক্ত হয়েছে।

হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার জ্বালানি ও সার সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সার সংকট অব্যাহত থাকলে ভবিষ্যতে খাদ্যনিরাপত্তায়ও চাপ তৈরি হতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, দেশে গুম-খুনসহ বিভিন্ন অপরাধ বেড়েছে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

এদিকে লংমার্চ সফল করতে জামায়াতের পক্ষ থেকেও প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজধানীর মগবাজারে দলটির কার্যালয়ে প্রস্তুতি সভায় বিভিন্ন শাখা, অঙ্গসংগঠন ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা অংশ নেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্বোধনী সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে