ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ডেঙ্গু ঠেকাতে যৌথ পরিকল্পনা

ডেঙ্গু ঠেকাতে যৌথ পরিকল্পনা

নবপ্রকাশ ডেস্ক

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে রোগটি ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। এজন্য স্থানীয় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে একসঙ্গে কাজ করার পাশাপাশি মাঠপর্যায়ে পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি জানান, আগস্ট থেকে অক্টোবর ডেঙ্গুর প্রকোপ বাড়ার সময়। তাই পরিস্থিতি আরও অবনতির আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম থাকলেও এতে আত্মতুষ্টির সুযোগ নেই।

ড. মঈন খান বলেন, সরকার ইতোমধ্যে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু নতুন কোনো রোগ নয়। অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা করে আধুনিক প্রযুক্তির পাশাপাশি স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইসিডিডিআরবি, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, সিটি করপোরেশন, পৌরসভা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে